চরফ্যাশন, (ভোলা) প্রতিনিধি : চরফ্যাশন আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০১৯ পালিত হয়েছে। নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটিতে বিভিন্ন স্কুল, কলেজে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অংশ গ্রহণে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে দিবসটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পপরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী, সহকারী পরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্র (সিপিপি) মোকাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ইমরান হোসেন, প্রেসক্লাব সহ সভাপতি আবু সিদ্দিক, নির্বাহী সদস্য এম আমির হোসেন, নেসার নয়ন প্রমুখসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

সভায় বিল্ডিং কোর মেনে অবকাঠোমো নির্মাণের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। যদি আমরা নিয়ম মেনে ভবন নির্মাণ করি তবে দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হবে। আমরাও কম ক্ষতিগ্রস্থ হবো। আলোচনা সভাশেষে ফায়ার সার্ভিস দুর্যোগে করণীয় বিষয়ক মহড়া দেয়া হয়।