শামীম আহমেদ:বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরা আইন অমান্য করার অপরাধে ৫০ হাজার মিটার জাল ৩০ কেজি ও ইলিশসহ ২১ জেলেকে আটক করা হয়েছে।

এদের মধ্যে ৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদন্ড প্রদান, ৬ জনকে ৫ হাজার টাকা করে অর্থ জরিমানা প্রদান করা হয় বলে বরিশাল নৌ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এতথ্য নিশ্চিত করেন।

অপর ৫ জন সহ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার জাল সহ ৫ জন জেলেকে আটক করা হয়।

এব্যাপারে বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান নৌ পুলিশ কর্তৃক আটক ৫ জন সহ ১০ জনের বিচার জেলা প্রশাসকের দপ্তরের ভ্রাম্যমান আদালতে অপেক্ষামান রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার (১৩ অক্টোবর) দিনগত রাত ১০টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত মৎস অধিদপ্তরের সহযোগিতায় নৌপুলিশ বরিশালের কালাবদর, কীর্তনখোলা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালায়। এসময় ৩০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।