বেনাপোল প্রতিনিধি:যশোরের  বেনাপোল সীমান্তে অামড়াখালী  অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময়  মেহরুন নেছা (২৭) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিব।

সোমবার বিকালে  তাকে আটক করা হয়। অাটক  মেহেরুন নেছা যশোর সদর উপজেলার  অান্দলপোতা গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের নায়েক ইয়ার আলী সহযোগী ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার অামড়াখালী চেকপোষ্ট অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল  সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে অাটক করা হয়।

এক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।