এ,কে এম গিয়াসউদ্দিন,প্রতিনিধি,ভোলা:ভোলায় ২০০ বেদে জেলের পরিবারের মাঝে চাল বিতরন করলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।

(১৮ অক্টোবর)শুক্রবার বিকেলে সদর উপজেলার ভোলার খাল, ধনিয়া স্লুইজগেট ও রাজাপুরের জোড় খাল এলাকায় জেলা প্রশাসকের নিজ উদ্যোগে প্রথম বারের মত এ চাল বিতরণ করা হয়।

সুত্র জানায় ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে নদীতে ভাসমান ২০০ বেদে (মানতা) জেলে পরিবারের মাঝে পুনর্বাসনের চাল বিতরণে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক তার নিজ উদ্যোগে এ চাল বিতরন করেছেন।

উল্লেখ্য এ সকল জেলেদের নিবন্ধন না থাকায় এতদিন বেদে পরিবারগুলো জেলে পুনর্বাসনের চাল থেকে বঞ্চিত ছিল। ফলে তারা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করত।

তাই জেলা প্রশাসক এই বেদে সম্প্রদায়ের যারা জেলে আছেন তাদের প্রায় ২০০ পরিবারকে এ বছর প্রথম বারের মত জেলে পুনর্বাসনের চাল প্রদান করেন।

এ সময় অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।