অনলাইন নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২৭ তারিখ দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০ টায় বরিশাল জেলা যুবদল নানা কর্মসূচি পালন করবে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব এড. মজিবর রহমান সরোয়ার।

কর্মসূচি গুলো হলো সকাল ১০ টায় পতাকা উত্তোলন, স্মারক উন্মোচন, কেক কাটা ও কারাবরণ কারীদের সংবর্ধনা।

এছাড়া বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ আকন সম্রাট এর আশুরোগ মুক্তি কামনায় আগামী ২৫ তারিখ শুক্রবার সন্ধ্যা ৭ টায় দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচিতে সকল পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বরিশাল জেলা যুবদলের সভাপতি এড. পারভেজ আকন বিপ্লব ও সাধারণ সম্পাদক এড. এইচ এম তসলিম উদ্দিন ।