ফারুক হাসান,বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্ত থেকে,এক কেজি ১৭০গ্রাম ওজনের১০টি স্বর্ণের বার সহ গোপাল সরকার নামে এক ভারতীয় নাগরিক কে আটক করছে বিজিবি।

অাজ বৃহস্পতিবার দৌলতপুর গ্রামের   মাঠের মধ্যে সীমান্ত পিলার এর কাছ থেকে ২১বিজিবি বর্ডারগাড সদস্যরা তাকে আটক করে।আটকৃত গোপাল সরকার ভারতের উত্তর২৪বরগনা জেলার, বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত.শিবু সরকারের ছেলে।

২১বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, গোপন সংবাদের মাধ্যমে স্বর্ণের বার সহ আটক করা হয়।আটকৃত আসামী কে স্বর্ণের বারসহ মামলা দিয়ে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।