নিজস্ব প্রতিনিধিঃ বাবুগঞ্জ আ,লীগের সম্মেলনের মাধ্যমে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে ৫৪নং হিজলা প্রাথমিক বিদ্যালায় মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের মাধ্যমে তুতীয়বারের মত মোঃ কালাম হোসেন জম্মাদারকে সভাপতি ও মোঃ জহিরুল ইসলাম ফিরোজ মোল্লাকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সম্মেলন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কালাম হোসেন জম্মাদারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বরিশাল ৩০নং ওয়ার্ড কাউসিল মোঃ আজাদ হোসেন কালাম মোল্লা।
সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজ আহমেদ স্বপন, মুক্তিযোদ্ধা আফসার আলী জম্মাদার, বরিশাল আইনজীব সমিতির সদস্য মোঃ জামাল হোসেন, মোঃ জুয়েল তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রজন্মলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম অতিক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুর রহমান অপুর, মহিলা ইউপি সদস্য লিপি আক্তার, মোঃ ফিরোজ সরদার, কাওসার হোসেন প্রমুখ।
ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে রেকর্ড সংখ্যক নারী ও পুরুষ কর্মীর উপস্থিতি ওই সম্মেলনকে সফল করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
এসময় ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি মোঃ কালাম জম্মাদার ও সাধারন সম্পাদক মোঃ ফিরোজ বলেন, আমার উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দেও সাথে পরামশক্রমে ওয়ার্ডের সমস্ত নেতাকর্মীরদেও সাথে আলাপ আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। ওয়ার্ডে দলীয় কার্যক্রম জোরদার করাসহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে কথা তুলেধরা হয়েছে।