অনলাইন নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ এলাকায় ট্রেন দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মেয়ে শিশুটির কোনো স্বজনকে পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে দুর্ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তুর্ণা নিথীতা ট্রেন ও সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৫ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হন।