আবদুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের হালিশহর মডেল কেজি এন্ড হাই স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় হলরুমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোতীয় বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব আলতাফ হোসেন এর সভাপতিত্বে পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এসময় ম্যনেজিং কমিটির সভাপতি জাকির হোসেন প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সাধারন সম্পাদক মো: আশ্রাব আলী হাওলাদার, সহকারি শিক্ষক মো: দেলোয়ার হোসেন, মো: মনোয়ার হোসেন, টুম্পা দাশ প্রমখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ভাষা শহীদদের স্মরনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বক্তারা শিক্ষার্থীদের ভাষা দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে শুদ্ধ উচ্চারণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

পরে স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরুস্কার দেয়া হয়।