রাকিব হাসান, সৈয়দপুর,নীলফামারীঃ সৈয়দপুর ক্রিকেট একাডেমি আয়োজিত একটিভ স্পোর্টস T20 ক্রিকেট টুর্নামেন্ট কমিটির উদ্যোগে সৈয়দপুরের সাবেক ক্রিকেটারদের মিলনমেলা ও জমকালো ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

আজ বৃৃহস্পতিবার সকাল ১০ টায় সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় সাবেক খেলোয়ারদের নিয়ে গঠিত দুটি দল মুন্না একাদশ বনাম সেকেন্দার একাদশ। . টানটান উত্তেজনাকর ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে সেকেন্দার একাদশ।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫৫ রান সংগ্রহ করে মুন্না একাদশ। ফলে জমকালো প্রীতি ম্যাচটি ৭ রানে জয়লাভ করে সেকেন্দার একাদশ। ব্যাট হাতে ১২ রান ও বল হাতে ৩ ওভারে ৬ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচত হন সাবাহাত আলী সাব্বু।

উক্ত খেলাই খেলায় উপস্তিত ছিলেন সাবেক খেলোয়াড় সাবাহাত আলী সাব্বু, মোক্তার সিদ্দিকী, সাবদার আলম, সেকান্দার আলী, এজাজ,কামাল, নাদিম, সারফারাজ মুন্না, জুয়েল রেজা, বাবলু প্রমুখ