ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি।।করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য নবীগঞ্জে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকল প্রকার বিপনী বিতাণ ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।
রোববার (২২ মার্চ) রাতে এ নির্দেশনা দেন নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।
নির্দেশনায় বলা হয়, ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস সংক্রামণ নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন সন্ধা ৬টার পর ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া উপজেলা ও পৌরসভার সকল প্রকার মার্কেট ও দোকাপাট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো। এ নিয়ম না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।জনস্বার্থে সবাইকে এ আদেশ মেনে চলার জন্য বলা হয়।