নিজস্ব প্রতিবেদকঃ অতিরিক্ত মূল‍্য কমানোর পরিবর্তে আরো মূর‌্য বাড়ানোর পাঁয়তারা করেছিলো আরতদাররা। এ উপরক্ষে একসাথে গোপন মিটিংও করেছিলো তারা। কিন্তু র‌্যারের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এ তথ্য জানতে  িপেরেই অভিযানে নেমে পড়েন। েএ ব্যাপারে তিনি একটি ফেসবুক স্টাটাস দিয়েছেন। নিচে তা হুবহুব তুলে ধরা হলো:

গতকাল ২৪ মার্চ মোবাইল কোর্ট পরিচালনার কোন পরিকল্পনা ছিল না। কিন্তু সকাল ১০ টায় যখন জানা গেল যে যাত্রাবাড়ী চালের আড়তের মালিকেরা অতিরিক্ত মূল‍্য কমানোর পরিবর্তে আরো মূল‍্য বাড়ানোর পাঁয়তারা করছে, এ উদ্দেশ্যে গতকাল রাত তারা মিটিং করেছে। সে মোতাবেক কিছু আড়ত বন্ধ রেখেছে। বাধ‍্য হয়েই ১১ টার সময় অভিযানে বের হই। এখন দিন গড়িয়ে ২৫ মার্চ রাত ০০ -১৫ ঘটিকা, অভিযান প্রায় শেষের দিকে।
অতিরিক্ত মূল্যে চাল বিক্রয় করায় রাজধানীর যাত্রাবাড়ীর ১৮ টি আড়তে অভিযান চালিয়ে ১৭ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে RAB -১০ এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালত।
অভিযান শেষে ব‍্যবসায়ীরা অঙ্গীকার করেন যে তারা আগামীকাল থেকে চালের দাম কমাবেন।
সকলের শুভবুদ্ধির উদয় হোক।