নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ বিদেশ ফেরত হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের ফল বিতরণ করলেন ইপিজেড থানার পুলিশ সদস্যরা। আজ বুধবার ২৫ মার্চ পুলিশ কমিশনার মো: মাহাবুবর রহমানের নির্দেশক্রমে ইপিজেড থানার অফিসার ইনচার্জ মীর মোঃ নূরুল হুদা এর সার্বিক দিক নির্দেশনায় ইপিজেড থানার করোনা টিমের এসআই নজরুল ইসলাম, এসআই মোঃ জিল্লুর রহমান, এসআই চাংকুনাগ ইপিজেড থানা এলাকায় বিদেশ ফেরত হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে মৌসুমী ফল বিতরণ এবং করোনা ভাইরাস প্রতিরোধী জনসচেতনতা বৃদ্ধি করণ কার্যক্রম পরিচালনা করেন।
#প্রবাসীরা হোম কোয়ারেন্টিনে থাকুন নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান এবং নিজ এলাকার লোকজন এবং পুরো দেশকে সুস্থ্য থাকতে সহায়তা করা হয়।
#ইপিজেড থানা এলাকায় বিদেশ ফেরত কোন প্রবাসী থাকলে কিংবা হোম কোয়ারেন্টিনের শর্ত না মেনে বাহিরে ঘোরাফেরা করলে ইপিজেড থানায় বিষয়টি জানানোর জন্য সকলকে অনুরোধ করা হইল।