রাকিব হাসান, সৈয়দপুর প্রতিনিধিঃ চলমান ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবেলায় গরীব দুঃখী অসহায় মানুষের খাদ্যের যোগানে এগিয়ে এলো সার্চ টিম সৈয়দপুর। ০৭ এপ্রিল বুধবার সার্চ টিমের উদ্দ্যোগে সৈয়দপুরের হতদরিদ্র ২৫ পরিবারের মাঝে দুইদিনের বাজার-সদাই বিতরণ করা হয়।
.
সার্চ টিমের সদস্যরা এদিন নীরবে নিভৃতে সৈয়দপুরের বিভিন্ন এলাকার প্রকৃত দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ৩ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি বেগুন। এসময় উপস্থিত ছিলেন সার্চ টিমের সদস্য মামুন ইসলাম, সোহেল রানা, রাকিব হাসান, মোহাম্মদ মোকাররম, মাহাবুল ইসলাম, ফারহিন সোহানা দৃষ্টি প্রমুখ।
.
সার্চ টিমের সদস্য মোহাম্মদ মোকাররম জানান, ‘আমরা সার্চ টিমের সদস্যরা দেশের এই সংকটাপন্ন সময়ে ক্ষুদ্র পরিসরে হলেও সমাজের হতদরিদ্র কিছু মানুষের পাশে দাড়ানোর চেস্টা করেছি। আগামীতেও আমাদের এই ধারা অব্যাহত রাখার চেস্টা করবো।’
.
সার্চ টিমের অপর এক সদস্য মামুন ইসলাম জানান, ‘সবাই যখন লক ডাউনে ঘরে বসে দিব্যি অবসর সময় কাটাচ্ছে। তখন আমাদের সমাজেরই অনেক কর্মহীন দিনমজুর মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। যা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কষ্টকর। তাই আমাদের নিজেদের উদ্দ্যোগে ক্ষুদ্র এই প্রচেস্টা।’