মো: জিহাদ রানাঃ বরিশালে পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্তেও তা অমান্য করে ভােলার ইলিশা থেকে ট্রলারযোগে ৩০ জন শ্রমিক বরিশালে প্রবেশ করে। খবর পেয়ে দ্রুত নগরী ত্যাগ করতে বাধ্য করেছে বিরিশাল মেট্রোপলিটন পুলিশ।

সরকারি নির্দেশনা অনুযায়ী, বরিশাল জেলায় নতুন করে কেউ প্রবেশ/ বাহির হতে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ প্রশাসনের এমন পদক্ষেপ সুন্দর করেই পরিচালিত হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

গতকাল শুক্রবার ১০ এপ্রিল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ট্রলার ভাড়া করে বরিশালে ‍এসে পৌছে ওই ৩০ শ্রমিক। ফলে নির্দেশনা মোতাবেক আগত শ্রমিকদের সাথে কথা বলে ‍এবং করোনা সচেতনতায় কাউন্সেলিং করা হয়।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) এআর মুকুল গণমাধ্যমকে জানান, শ্রমিকরা ইলিশায় নদী ভঙ্গণরোধে ব্লক বসানোর কাজ করতো। তারা পূর্বে থেকেই ট্রাক ঠিক করে রেখেছিল। ওই ৩০ জন শ্রমিক নিলফামারী যাবেন। আমরা স্ংশ্লিষ্ট থানায় অবহিত করেছি। স্বাস্থ্যগত কোন পদক্ষেপ দরকার হলে ওই উপজেলার কর্মকর্তারা গ্রহণ করবেন।