সোহেল আহমেদঃ করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে বরিশাল নগরে সব ধরনের যানবাহন চলাচলে (কিছু ব্যতিক্রম) নিষেধাজ্ঞা আরোপ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একইসঙ্গে নগরবাসীকে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতে এমনকি অন্য এলাকায় বাজার করা থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকেই মাঠে রয়েছে পুলিশ।

জানাগেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় বরিশালকে করোনা মুক্ত রাখতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারনা ও মাঠ পর্যায়ে দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করছেন পুেলিশ কর্মকর্তারা। নগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট অভিযান তদারকিতে নিয়মিত মাঠে রয়েছেন বিএমপি কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার।

যথাযথ কারণ ছাড়া প্রবেশ বন্ধে আরও কড়াকড়ি অবস্থান নিশ্চিত করতে চেকপোস্টে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল বিভাগের সকল স্তরের অফিসার উপস্থিত থাকছেন। বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম নিয়মিত চেকপোস্ট কার্যক্রম তদারকি করছেন বলে জানাগেছে। প্রশাসনের এমন কার্যক্রমে জনসাধারণকে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে সহযোগীতা করার অনুরোধ করা হয়েছে।