নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় গতকাল রোববার একজন ব্যাক্তি করোনা সণাক্ত হওয়ার পর সেখানকার ১০টি বাড়ি ও ৪০ টি ঘর লকডাউন ঘোষনা করেছে উপজেলঅ প্রশাসন। সূত্রজানায়, বরিশাল জেলাকেই ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

মুলত সেই ধারাবাহিকতায় গতকাল রাত সারে নয়টার দিকে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের কাজিরচর এলাকার মুন্সীবাড়ীতে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ঐ বাড়িসহ আশেপাশের ১ কিলোমিটার জুড়ে ১০ টি বাড়ি এবং ৪০টি ঘর লকডাউন ঘোষণা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। এসময় উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে তত্ত্বাবধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেহেন্দিগঞ্জ থানা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।