অনলাইন নিউজঃ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে চালু হওয়া কেজি প্রতি ১০ টাকা দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খাদ্য সচিব বলেন, এই চাল কিনতে কোনো ধরনের কার্ডের বাধ্যবাধকতা না রাখায় অনেক মানুষ চাল কিনতে ভিড় জমাচ্ছিলেন। এর ফলে করোনাভাইরাস ছড়াতে পারে। তাই আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এই বিশেষ ওএমএস কার্যক্রম আবার শুরু করা হবে।
এর আগে দেশের বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল আত্মসাৎকারী ডিলারদের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করার নির্দেশ দিয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।