মো: জিহাদ রানাঃ চলমান করোনা পিরিস্থিতির কারণে শ্রমিক না পেয়ে চাপাইনবাবগঞ্জের বিভিন্ন অঞ্চলে নষ্টের উপক্রম হয়েছে বোরো ধান। এমন দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও ধান কাটার মৌসুমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বরিশাল থেকে দেশের বিভিন্ন জেলায় শ্রমিক পাঠানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) এর নির্দেশনা অনুযায়ী একটি রিজার্ভ বাসে ৬২ জন শ্রমিক চাপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে পাঠানো হয়। এরা সবাই বরিশালে ঠিকাদার ভিত্তিক বিল্ডিং কনস্ট্রাকশন-এ কর্মরত ছিলেন বলে বিএমপির মিডয়িা সেলে জানানো হয়েছে।
যাওয়ার আগে এসব শ্রমিককে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের জন্য সুরক্ষা সামগ্রীরও ব্যবস্থা করেছে বিএমপি। এছাড়া এসব শ্রমিকদের যাতে ওই সব অঞ্চলে থাকা খাওয়ার সমস্যা না হয় সেজন্য জেলার সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানা যায়, বরিশালে ঠিকাদার ভিত্তিক বিল্ডিং কনস্ট্রাকশন এ কর্মরত চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ৬২ জন শ্রমিক ধানকাটা মৌসুম উপলক্ষে নিজ এলাকায় ফিরে যেতে চাইলে বিষয়টি অধিকতর গুরুত্বের সাথে বিবেচনা করে বিএমপি ও ঠিকাদার কোম্পানির সহায়তায় শ্রমিকদের শারিরীক দূরত্ব, স্যনিটাইজেশন নিশ্চিত করে রিজার্ভ বাসে বিএমপি’র ব্যানারযুক্ত করে নিজ গৃহের উদ্দেশ্যে ফেরত পাঠানের যথাযোগ্য ব্যবস্থা নেয়া হয়।