রাকিব হাসান, ক্রীড়া প্রতিবেদকঃ বর্তমানে বসুন্ধরা কিংসের গোলকিপারের মধ্যে একজন হামিদুর রহমান রিমন । বয়সটা ৩০ ছুঁইছুঁই । তবে প্রাপ্তিটা যে সামান্য তা বললে হয়তো ভুল হবে। বর্তমানে বসুন্ধরা কিংসের শিবিরে রয়েছেন এই গোলকিপার। ৩৬ নম্বর জার্সি পরিহিত এই খেলোয়াড়কে এখন পর্যন্ত কিংসের কোনো ম্যাচেই দেখা যাইনি । তবে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে প্রস্তুত তিনি। কিংস শিবিরে রয়েছেন চারজন গোলকিপার আনিসুর রহমান জিকো,মিতুল হাসান, মাকসুদুর রহমান মোস্তাক এবং নজর কেড়ে সর্বশেষ যোগ দিয়েছেন হামিদ।
হামিদুর রহমান রিমন ২০ অক্টোবর ১৯৯০ সালে সিলেটে জন্মগ্রহণ করেন । ৫ফিট ১০ ইন্ঞ্চির এই প্রতিভাবান গোলকিপার এখন পর্যন্ত বিপিএলে ২টি দলের হয়ে খেলেছেন ।২০১৬ সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগে ভিক্টোরিয়া ক্লাবের হয়ে সুযোগ পান তিনি। সেই ক্লাবের হয়ে খেলেছেন দু বছর। যোগ্যতার প্রমান দিয়ে ২০১৬-১৭ মৌসুমে রহমতগঞ্জ মুসলিম ক্লাবের হয়ে অভিষেক হয় তার।গেলো আসরে তাকে গোলবারের নিচে দেখা গিয়েছে ৭টি ম্যাচে। এই ৭ ম্যাচ খেলেই নজরে আসেন বসুন্ধরা কিংসের তাই তো দলবদলে হামিদকে দলে ভেড়াতে ভুল করেনি বসুন্ধরা কিংস। সর্বশেষ খেলছেন বসুন্ধরা কিংসের হয়ে।
তবে এখন পর্যন্ত কিংসের হয়ে অভিষেক হয়নি তার। নিজের যোগ্যতার প্রমান দিয়ে খেলতে চান জাতীয় দলে। কেনা চায় জাতীয় দলের হয়ে খেলতে, সবারই স্বপ্ন থাকে জাতীয় দলের জার্সিতে খেলার। তার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নেই ছোট বেলা থেকেই স্বপ্ন দেখেন জাতীয় দলের জার্সি গায়ে খেলবেন দলের জয়ে অবদান রাখবেন। এমন দৃঢ় মনোবল ধরে রাখলে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নটা যে খুব বেশি দূরে নয় তা বলার অবকাশ রাখে না।
হামিদুর রহমান রিমনের সাথে একান্ত সাক্ষাৎকারঃ ১। ফুটবল বেছে নিলেন কেনো ?
হামিদঃ আসলে ছোট থেকে ফুটবল ছাড়া কিছুই বুঝতাম না। ফুটবলটা রক্তে মিশে আছে তাই।
২। আপনি গোলকিপার পজিশনটিই কেনো বেছে নিলেন? হামিদঃ আসলে এটা অটোমেটিক হয়েগেছে। সবাই জোড় করে গোলকিপার খেলাইসে। তবে আমি স্ট্রাইকার হিসেবে খেলতে পছন্দ করি।
৩। পরিবার থেকে কেমন সার্পোট পেয়েছেন? হামিদঃ প্রথম দিকে ছিলো না। সবাই বলতো ফুটবল খেলে কী হবে ?অনেকে অনেক কিছু বলতো। আমি নিজেকে আরও শক্ত করি। এখন সবাই সার্পোট দেয় ভালই।
৪। কার অনুপ্রেরণায় ফুটবলে আসা? হামিদঃ সাকিল আঙ্কেলের অনুপ্রেরণায় ফুটবলে আসা।
৫। ফুটবল নিয়ে কী স্বপ্ন দেখেন? হামিদঃ ছোট বেলা থেকেই স্বপ্ন দেখি জাতীয় দলের জার্সি গায়ে খেলবো দলের জয়ে অবদান রাখবো।
৬। করোনা ভাইরাসের কারনে তো খেলা বন্ধ রয়েছে। ফিটনেস ধরে রাখতে সয়টাকে কিভাবে কাজে লাগাচ্ছেন? হামিদঃ প্রতিদিন রুমে ও ছাদে প্রাকটিস করতেসি। যতটুকু পারি ফিটনেস ধরে রাখতেসি।
৭। কাকে নিজের আইডল মনে করেন ? হামিদঃ বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল ইসলাম
প্রোফাইল নাম: হামিদুর রহমান রিমন ডাক নাম: রিমন বাবা: আব্দুল খালিক মা: আয়েশা বেগম জন্ম: ২০ অক্টোবর ১৯৯০ জন্মস্থান: সিলেট উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চি প্রথম ক্লাব: ভিক্টোরিয়া পজিশন : গোলরক্ষক প্রিয় ক্রিকেটার: ভিরেন্দ্র শেওয়াগ অন্য প্রিয় খেলা: ক্রিকেট প্রিয় ফুটবলার: লিওনেল মেসি প্রিয় ফুটবল দল: বার্সেলোনা ক্যারিয়ারের সেরা মুহূর্ত: বিজেএমসি ক্লাবের বিপক্ষে খেলা ম্যাচটি।