আর এতে স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটছে এবং বিপাকে পড়ছে সাধারণ জনগন। আর তাই, এই সংকটময় মুহূর্তে একজন চিকিৎসক হিসাবে জনগনের পাশে দাড়িয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এই লকডাউনের মাঝে জনগনকে চিকিৎসা সেবা দিতে তিনি নিয়েছেন ভিন্ন উদ্যোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের অফিসিয়াল পেইজ থেকে প্রতিদিন লাইভে এসে সরাসরি ফোন কলের মাধ্যমে তিনি দিয়ে যাচ্ছেন অভিনব টেলিমেডিসিন সেবা যা চট্টগ্রামে নজিরবিহীন।
একজন ডাক্তার হিসেবে তিনি প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত নিজস্ব পেইজে (www.facebook.com/
আর এ উদ্যোগ সাড়া ফেলেছে নগরবাসীর মধ্যেও। প্রতিদিন শতশত নগরবাসী, ও বিশ্ববাসী, মোবাইল কলের মাধ্যেমে এ সেবা নিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও, বাইরের বিভিন্ন দেশ থেকেও আসছে ফোন কল। ঘরে বসে খুব অল্প সময়ের মাধ্যে বিভিন্ন রকম রোগের চিকিৎসা পেয়ে খুশি সবাই।