শামীম আহমেদঃ বরিশাল নগরীর বাজার রোড ও চকবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ও বাজার কর্মকর্তার  সহযোগিতায় বিশেষ বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ ২৫ মার্চ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বাজার রোড, চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

অভিযানে মূল্য তালিকা না থাকা এবং অধিক দামে দ্রব্য বিক্রয়ের অপরাধে বিজয় স্টোর ও আলমগীর স্টোরকে ২০০০ টাকা ও ৩০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অমীত সাহা নামে এক ব্যক্তি প্রতি কেজি ৯০ টাকার মুড়ি ১৪০ টাকা বিক্রয় করায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ২০০০ টাকা জরিমানা করা হয়। পলাশ নামে এক ব্যক্তি কে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় ৩০০০ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি চলমান করোনাভাইরাস সংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং অন্যয্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।