সোহেল আহমেদ, চট্টগ্রামঃ চলমানমান করোনা । ভাইরাসের কবলে মানুষ এখন গৃহবন্দী। প্রয়োজনের তাগিদে মানুষ বাজারে আসছে। এখন রমজান মাস চলছে। অতএব সবাইকে পরস্পরের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। ব্যাবসায়ীরা নায্য মূল্যে কেতাদের সাথে বেচা-কেনা করবেন। নির্ধারিত মূল্যের চেয়ে কোনভাবেই উচ্চমূ্ল্য নেয়া যাবেনা। বোয়ালখালীতে এরকম কোন অভিযোগ পেলে তা সহ করা হবেনা বলে করা হুশিয়ারী দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাজারগুলোতে অভিযান চালিয়ে ব্যবসায়ীরা নিত্যপণ্যের ‘অতি উচ্চমূল্য’ নেওয়ার প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও ‘অতি উচ্চমূল্যে’ পণ্য বিক্রি করায় ৮ ব্যবসায়ীকে ৮৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও ‘অতি উচ্চমূল্যে’ পণ্য বিক্রি করায় উপজেলা সদরের রেল লাইনের পাশে আকবর স্টোরের আলী আকবরকে ৫০ হাজার টাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ও বিক্রয়ের সাথে মিল না থাকায় জে আই স্টোরের মো. আনোয়ারকে ৫ হাজার টাকা, ক্রয় মূল্যের চেয়ে প্রায় ৫০% বেশি দামে খেজুর বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় উপজেলা পরিষদের সামনের মো.শহীদুল আলমকে ১০ হাজার টাকা, হালনাগাদ মূল্য তালিকা না থাকায় গোমদণ্ডী ফুলতল বাজারের সিরাজুল হককে ৫ হাজার টাকা, একই বাজারে ১৫০ টাকায় আাদা ক্রয় করে ২৭০ টাকা দরে বিক্রয় করায় আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা, মূল্য তালিকার সাথে ক্রেতাদের ক্রয় রশিদের ভিন্নতা থাকায় শাকপুরা বাজারের শেখ আহাম্মদকে ২ হাজার, বাবুল মাহাজনকে ৩ হাজার টাকা ও মহরম আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন মহোদয়ের নির্দেশে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং করা হয়।
এসময় প্রতিটি বাজার কমিটিকে পবিত্র মাহে রমজান ও দেশে চলমান করোনা দূর্যোগকালীন সময়ে পণ্য ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় ও সার্বক্ষণিক মূল্য তালিকা প্রদর্শন করার জন্য বলা হয়েছে। এ অভিযানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট নাকভির নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়নের সেনা সদস্যরা ও বোয়ালখালী থানার পুলিশ। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী।