মো: জিহাদ রানাঃ করোনার ঝুঁকি এড়াতে রোববার বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা ১ বছর সাজাপ্রাপ্তদের মধ্যে ৩ জন ও ৬ মাসের সাজাপ্রাপ্ত এক নারীসহ ৭ জন কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে।

তারা হলেন, বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার বাসিন্দা সামসুদ্দিন মোল্লার ছেলে শরীফ উদ্দিন মোল্লা, পাংশা রাজবাড়ীর সাজাহানের ছেলে দবির উদ্দিন, বরিশাল নগরীর কাউনিয়ার বাসিন্দা জাকির হোসেনের ছেলে সাইফুল ইসলাম, বরিশাল কাশিপুরের আজিজের স্ত্রী কহিনুর বেগম, বেতাগীর সুভাষ কর্মকারের ছেলে সুজন কর্মকার, গুটিয়া উজিরপুরের আইনুদ্দিনের ছেলে হালিম হাওলাদার, কাউনিয়ার সালাউদ্দিনের ছেলে শামিম খলিফা, কোতয়ালীর মতিউর রহমানের ছেলে মাইনুল ইসলাম, ঘড়ামি কোতায়ালীর আনোয়ার হোসেনের ছেলে আসলাম ঘড়ামি ও গৌরনদীর বাছের প্যাদার ছেলে রাসেল প্যাদা।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক ও ডিপুটি জেলার মো. ইব্রাহিম।