অনলাইন নিউজঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় এবার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ালেন রংপুর-৩ (সদর) আসনের এমপি রাহগির আল মাহি সাদ এরশাদ।
রোববার বিকেলে রংপুর নগরীর দর্শনা মোড়স্থ পল্লী নিবাসে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবি শংকর মন্ডলের হাতে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম-পিপিই) হস্তান্তর করেন তিনি।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪৭টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১৫০ পিস পিপিই প্রদান করেন সাদ এরশাদ।
এ সময় তিনি বলেন, করোনা যুদ্ধে ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা। রংপুরে করোনা আক্রান্তদের অধিকাংশই স্বাস্থ্য বিভাগের লোকজন।
প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকলে তাদের ঝুঁকির মাত্রা বেড়ে যাবে।