মনিরুল ইসলামঃ বরিশাল জেলা প্রশাসন এর পক্ষ থেকে অর্ধশত কর্মহীন মাইক অপারেটরকে ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ৭ মে বৃহস্পতিবার দুপুরে অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত অনুষ্টানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সদ্য যোগদানকৃত বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবর রহমান।
এসময় প্রত্যেককে ১০ কেজি করে চাল ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। এছাড়ও, বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে বিভিন্ন সচেতনমুলক প্রচারনা চালানো হয়। পাশাপাশি জেলা শহর এবং উপজেলাসমূহের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।