আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান
সোহেল আহমেদঃ আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হলো আজ ২৫ ডিসেম্বর। দেশে ফিরলেন, ঢাকার মাটি স্পর্শ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে প্রস্তুত করা অভ্যর্থনা মঞ্চের আশপাশ এলাকাজুড়ে লাখ লাখ নেতাকর্মী জড়ো হয়েছেন। গতো কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী রাজধানীতে আসেন। কনকনে শীত উপেক্ষা করে নেতাকর্মীদের পদচারণায় এক ধরনের উৎসব বিরাজ করছে।












