ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৭, ২০২৪ ২:১৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

৭৮

অনলাইন নিউজঃ পাবনার ঈশ্বরদীতে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেন দুটি দুমড়েমুচড়ে যায়। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন রেলগেটে এই দুর্ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী একটি ট্রেন খুলনা যাচ্ছিল। এটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন পার হয়ে ঈশ্বরদী রেলগেট এলাকায় পৌঁছালে অপর একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুটির ইঞ্জিন ও একটি বগি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনা ঘটার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এ বিষয়ে পাকশী রেলওয়ের ডিআরএম শাহ সুফি নূর মোহাম্মদ কালবেলাকে বলেন, ‘পার্বতীপুর থেকে তেলবাহী ট্রেনটি খুলনা যাচ্ছিল।ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া মাত্রই অপর একটি মালবাহী ট্রেন সানটিং করার সময় ঈশ্বরদী জংশন স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে উভয় ট্রেন‌ই ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ঈশ্বরদী-ভেড়ামারা ,কুষ্টিয়া-যশোর লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।’ সূত্রঃদৈনিক কালবেলা

দৈনিক বরিশাল ২৪

ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

বুধবার, মার্চ ২৭, ২০২৪ ২:১৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান