উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৯, ২০২০ ৯:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

৫২

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সের সাথে কভার্ডভ্যান ও বাসের ত্রিমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জন সহ এ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় বাসের ১০জন যাত্রী হয়।

বুধবার (০৯ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ওই উপজেলার আটিপাড়া রাস্তার মুখে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল ব্যহত হয়।

নিহতদের মধ্যে ৪জন একই পরিবারের সদস্য। নিহত ৬জন হলো ঝালকাঠী জেলার বাউকাঠী গ্রামের আরিফ হোসেন রাড়ি, তার ভাই তারেক হোসেন রাড়ি, বোন শিউলী বেগম, মা কহিনুর বেগম এবং এ্যাম্বুলেন্স চালক কুমিল্লার মো. আলমগীর। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ৩ দিন বয়সের শিশু তামান্নার লাশ নিয়ে এ্যাম্বুলেন্সে ঝালকাঠীর বাড়ি ফিরছিলেন।

উজিরপুর থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, ঢাকা থেকে এক শিশুর লাশ নিয়ে পরিবারের সদস্যরা একটি এ্যাম্বুলেন্স যোগে ঝালকাঠীর উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে আটিপাড়া রাস্তারমুখ অতিক্রমকালে বিপরীতমুখি দ্রুত গতির একটি কভার্ডভ্যানের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ্যাম্বুলেন্সের পেছনে থাকা মায়া পরিবহন নামে একটি বাস পেছন থেকে এ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে এ্যাম্বুলেন্সটি চুর্নবিচুর্ন হয়ে যায়। ঘটনাস্থলে এ্যাম্বুলেন্সর ৬ যাত্রী নিহত হয়। এদের মধ্যে ৪জন পুরুষ এবং ২জন নারী। আহত হয় বাসের ১০জন যাত্রী। দুর্ঘটনায় মহাসড়কে যান চলাচল ব্যহত হয়।

ওসি আরও জানান, এ্যাম্বুলেন্সের ভেতর থেকে উদ্ধার হওয়ার কাগজপত্র থেকে পুলিশ ধারনা করছে- একটি শিশুর লাশ নিয়ে এ্যাম্বুলেন্সটি ঝালকাঠী যাচ্ছিলো। ৩ দিন বয়সের শিশুটি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এবং গৌরনদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস এ্যাম্বুলেন্স এ্যাম্বুলেন্স কেটে নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরন করে।

এ ঘটনায় দায়ীদের সনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী থানার ওসি মো. জিয়াউল আহসান।

দৈনিক বরিশাল ২৪

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২০ ৯:৪৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল