ডা. জাফরুল্লাহর শরীরে প্লাজমা থেরাপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডা. জাফরুল্লাহর শরীরে প্লাজমা থেরাপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৭, ২০২০ ১২:১৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

ডা. জাফরুল্লাহর শরীরে প্লাজমা থেরাপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

৪৬

অনলাইন নিউজঃ করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে তাকে নিয়মিত কিডনি ডায়ালাইসিসের পর ‘ও পজিটিভ’ ব্লাড গ্রুপের ২০০ মিলি প্লাজমা দেওয়া হয়।

গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের রেজিস্ট্রার ডা. সাইমুম আরাফাত পান্থ তিনি জানান, তিনি গত প্রায় ছয় বছর ধরে প্রতি সপ্তাহে তিনবার করে ডায়ালাইসিস করাচ্ছেন। বুধবার (২৭ মে) তার পিসিআর টেস্ট করার সম্ভাবনা আছে। জ্বর আগের থেকে কমলেও এখন তার কাশি বেড়েছে।

জাফরুল্লাহ চৌধুরী এখনও হোম আইসোলেশনেই আছেন। বিকেল ৩ থেকে ৫ টা পর্যন্ত তার কিডনি ডায়ালাইসিস করা হয়। এরপরেই প্লাজমা থেরাপি দেওয়া হয়।

মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংস্থা ‘সন্ধানী’ ও ঢাকা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহায়তায় এ প্লাজমা ট্রান্সফিউশন সম্পন্ন হয়েছে। সন্ধানীর সেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে প্লাজমাদাতা খুঁজে বের করা হয়েছেন।

এখন আগের চেয়ে বেশ সুস্থ বলেও জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাতে বলেন, ‘আমি ভালো আছি। জ্বর কমে গেছে। আজকে আমি ২০০ মিলি প্লাজমা নিয়েছি।’

অন্যদিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্তের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল রাজনৈতিক দল তার খোঁজ-খবর নিয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও খোঁজ-খবর নিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার জন্য ব্যবস্থা করতে বলেছে। সবাই আমার খোঁজ-খবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও নিয়েছেন, সকল রাজনৈতিক দলই খোঁজ-খবর নিয়েছেন।’

তিনি বলেন, ‘আমার হাসপাতালে যাওয়ার দরকার নাই। তাই যাব না। আসলে আমার চিকিৎসা হলো আমাকে বাসায় থাকতে হবে। আমাকে হাসপাতালে ডায়ালাইসিস করতে হবে, আর এটা (বাসায় থেকে করোনার চিকিৎসা গ্রহণ) করতে হবে।’

সোমবার ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার কিছুদিন পর থেকে এই ভাইরাস শনাক্তরণে কিট উদ্ভাবনে নামে গণস্বাস্থ্য কেন্দ্র। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল তা উদ্ভাবনও করেছে। উদ্ভাবিত এ কিটের সক্ষমতা যাচাই চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এ পরীক্ষায় সফলতা পেলে কিট ব্যবহারের অনুমোদন দেবে ঔষধ প্রশাসন অধিদফতর। তারপরই গণস্বাস্থ্য তাদের উদ্ভাবিত কিট সবার করোনা পরীক্ষায় ব্যবহার করা যাবে। এ কিট উদ্ভাবন প্রক্রিয়া মিডিয়াসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগের সমন্বয় করে আসছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

দৈনিক বরিশাল ২৪

ডা. জাফরুল্লাহর শরীরে প্লাজমা থেরাপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বুধবার, মে ২৭, ২০২০ ১২:১৩ পূর্বাহ্ণ | আপডেটঃ মে ২৭, ২০২০ ১২:১৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড