দেশের সব মসজিদে এক পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দেশের সব মসজিদে এক পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
A- A A+ Print

দেশের সব মসজিদে এক পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান

৭৯

অনলাইন নিউজঃ পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে খতম তারাবির নামাজে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা দেখা যায়।

এর ফলে বিভিন্ন জায়গায় যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। তাদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ দেখা যায়। কোরআন মাজিদ খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমন পরিস্থিতি নিরসন করতে রমজান মাসের প্রথম ছয় দিনে মসজিদে কোরআনের দেড় পারা করে মোট ৯ পারা ও বাকি ২১ দিনে ১ পারা করে মোট ২১ পারা তেলাওয়াত করতে বলা হয়।

এমনটি করা হলে ২৬ রমজান দিবাগত রাতে অর্থাৎ পবিত্র শবেকদরে কোরআন খতম করা সম্ভব হবে। দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি এই নিয়মে খতম তারাবি পড়তে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুরোধ করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র শাবান মাসের ২৭ তারিখ। শাবান মাস ২৯ দিনে হলে আগামী শনিবার দিবাগত রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশে রোববার প্রথম রোজা। আর শাবান মাস ৩০ দিনে হলে আগামী রোববার রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এবং সোমবার দেশে প্রথম রোজা পালন করবেন মুসলিমরা। সূত্রঃ বার্তা২৪.কম

দৈনিক বরিশাল ২৪

দেশের সব মসজিদে এক পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান

শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড