পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৫, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান

৭৯

সোহেল আহমেদঃ পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে তাকে পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথা জানানো হয়।

জনপ্রশাসনের উপসচিব মো. আলমগীর কবিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এ এইচ এম সফিকুজ্জামানকে পদোন্নতিপূর্বক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ হন এ এইচ এম সফিকুজ্জামান। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সদ্য পদোন্নতি প্রাপ্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বরিশাল শহরের কলেজ রো এলাকার বাসিন্দা। তার পিতার নাম আলহাজ আব্দুল মজিদ এবং মাতার নাম রুৎফুন্নেছা। ডিজিটাল বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্ঠা এ এইচ এম সফিকুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান ও জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন। এরপর তিনি ১৯৯৪ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন। নিজস্ব মেধা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে এইচএম সফিকুজ্জামানের বেশ সুনাম রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ
৭৯

সোহেল আহমেদঃ পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে তাকে পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথা জানানো হয়।

জনপ্রশাসনের উপসচিব মো. আলমগীর কবিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এ এইচ এম সফিকুজ্জামানকে পদোন্নতিপূর্বক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ হন এ এইচ এম সফিকুজ্জামান। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সদ্য পদোন্নতি প্রাপ্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বরিশাল শহরের কলেজ রো এলাকার বাসিন্দা। তার পিতার নাম আলহাজ আব্দুল মজিদ এবং মাতার নাম রুৎফুন্নেছা। ডিজিটাল বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্ঠা এ এইচ এম সফিকুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান ও জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন। এরপর তিনি ১৯৯৪ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন। নিজস্ব মেধা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে এইচএম সফিকুজ্জামানের বেশ সুনাম রয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা