ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর: ডিএনসিসি প্রশাসক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর: ডিএনসিসি প্রশাসক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১১, ২০২৬ ২:২২ পূর্বাহ্ণ
A- A A+ Print

ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর: ডিএনসিসি প্রশাসক

৪৫৩

অনলাইন নিউজ: ফ্যামিলি কার্ড বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে সমাজসেবা অধিদফতরের কর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে যাচাইবাছাই করা হচ্ছে, এতে রাজনৈতিক বা দলীয় কোনো প্রভাব নেই বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে এসব কথা জানান তিনি।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ভোটের আগে পরিবারগুলোকে স্বাবলম্বী করতে তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার ২১ দিনের মাথায় তিনি তা পূরণ করলেন।

যারা এখনও ফ্যামিলি কার্ড পায়নি, তাদের হতাশ হওয়ার কিছু নেই জানিয়ে শফিকুল ইসলাম বলেন, নিবন্ধন সম্পন্ন হওয়ার সাথে সাথে উপকারভোগীর মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে ভাতার টাকা চলে যাবে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, জনগণের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, বিএনপি সরকার সে লক্ষ্যেই কাজ করে যাবে।

এই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ২ ও ৪-এর ৪ জন এবং ১৪ নম্বর ওয়ার্ডের ১০ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেয়া হয়। ঈদুল ফিতরের আগেই আরও ৫০৯ জন পাবেন ফ্যামিলি কার্ড।

দৈনিক বরিশাল ২৪

ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর: ডিএনসিসি প্রশাসক

বুধবার, মার্চ ১১, ২০২৬ ২:২২ পূর্বাহ্ণ
৪৫৩

অনলাইন নিউজ: ফ্যামিলি কার্ড বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে সমাজসেবা অধিদফতরের কর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে যাচাইবাছাই করা হচ্ছে, এতে রাজনৈতিক বা দলীয় কোনো প্রভাব নেই বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে এসব কথা জানান তিনি।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ভোটের আগে পরিবারগুলোকে স্বাবলম্বী করতে তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার ২১ দিনের মাথায় তিনি তা পূরণ করলেন।

যারা এখনও ফ্যামিলি কার্ড পায়নি, তাদের হতাশ হওয়ার কিছু নেই জানিয়ে শফিকুল ইসলাম বলেন, নিবন্ধন সম্পন্ন হওয়ার সাথে সাথে উপকারভোগীর মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে ভাতার টাকা চলে যাবে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, জনগণের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, বিএনপি সরকার সে লক্ষ্যেই কাজ করে যাবে।

এই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ২ ও ৪-এর ৪ জন এবং ১৪ নম্বর ওয়ার্ডের ১০ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেয়া হয়। ঈদুল ফিতরের আগেই আরও ৫০৯ জন পাবেন ফ্যামিলি কার্ড।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ