বন্যার পানিতে কাঁদছে সিলেটের মানুষ, বরিশালের কনসার্ট লজ্জাজনকঃ তাপস
নিজস্ব প্রতিবেদকঃ বন্যার পানিতে জীবন জীবিকার সাথে যুদ্ধ করে বাঁচার আকুতি করছে সিলেটের মানুষ আর কোটি কোটি টাকা খরচ করে আনন্দ উৎসব চলছে বরিশালে। এটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির যুগ্নমহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
শুক্রবার বিকেলে নগরীর ভাটিখানা এলাকায় মহানগর জাপা নেতা আবদুল মন্নান সিকদারের বাসভবন সংলগ্ন মাঠে নগরীর ৪ ও ৬ নং ওয়ার্ডের যৌথ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাপার মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য সচিব এ্যাড. এমএ জলিল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রুস্তম আলী খান, রফিকুল ইসলাম গফুর, আকতার রহমান সপ্রু, ফোরকান তালুকদার, কামরুজ্জামান চৌধুরী কামাল, মনজুরুল আলম খোকন, আবদুল আলিম মাষ্টার, জাতীয় পার্টি বরিশাল মহানগর সদস্য বাবু ননী গোপাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, নজরুল ইসলাম হেমায়েত।
বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টির জেলা সভাপতি আবদুল মান্নান, মহানগর শ্রমিক পার্টির আহবায়ক আবদুস সোবাহান, জাতীয় যুব সংহতি মহানগর আহবায়ক অদ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগর কমিটির আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ, জেলা আহবায়ক বাহাদুর হোসেন, জাতীয় কৃষক পার্টি জেলা আহবায়ক মোসলেম ফরাজি এবং ৪ ও ৬ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ। সম্মেলনে মতামতের ভিত্তিতে রাহাত হোসেনকে সভাপতি, সোহেল আহমেদ ও মন্নান সিকদার, মো. নিরব সিকদার, শাহআলম সিকদারকে সহ-সভাপতি, মোঃ সেলিম সিকদারকে সাধারন সম্পাদক, আবদুল বাকের মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফিরোজ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।
এছাড়াও হারিছুর রহমান স্বপন কে সভাপতি, কাজল সিকদার, আবু মিয়া, শেখ শিপন কে সহ-সভাপতি, মিঠু হাওলাদার কে সাধারন সম্পাদক, বেল্লাল হোসেন, রিমন সিকদার কে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মমিন সিকদার কে সাংগঠনিক সম্পাদক করে ৬নং ওয়ার্ড কমিটি গঠন করে ঘোষণা করা হয়।












