বরিশালে করোনার চেয়েও ভয়াবহ রুপ নিচ্ছে ডায়রিয়া - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে করোনার চেয়েও ভয়াবহ রুপ নিচ্ছে ডায়রিয়া - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৩, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে করোনার চেয়েও ভয়াবহ রুপ নিচ্ছে ডায়রিয়া

৩৬

অনলাইন নিউজ: বরিশাল বিভাগে প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা-উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। পর্যাপ্ত শয্যা না থাকায় অস্থায়ী প্যান্ডেল তৈরি করে দেওয়া হচ্ছে চিকিৎসা।

শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ১৪৪২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১২৮৯ ব্যক্তি। মারা গেছেন ১ জন। চলতি বছরে ৩৬ হাজার ৪৬৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ২২৯ জন। বিভাগে শুক্রবার পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বাধিক আক্রান্ত হয়েছে ভোলা জেলায়। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা নয় হাজার ২৩৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে উপকূলীয় এলাকা পটুয়াখালী। এ জেলায় আক্রান্ত হয়েছে আট হাজার ২৯০ জন। পর্যায়ক্রমে বরগুনায় পাঁচ হাজার ৪৫০ জন, বরিশাল জেলায় চার হাজার ৯৭৯ জন, পিরোজপুরে চার হাজার ৪৩৩ জন ও ঝালকাঠিতে চার হাজার ৮৩ জন ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ডায়রিয়া পানিবাহিত রোগ। রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) গত সপ্তাহে বরগুনায় এক গবেষণায় দেখিয়েছে যে, সেখানকার ৭১ শতাংশ মানুষ গৃহস্থালির কাজে খাল কিংবা নদীর পানি ব্যবহার করছেন। যেমন- ভাত রান্না, সবজি ধোয়া। মাত্র ২০ শতাংশ মানুষ নলকূপের আওতায় রয়েছে।

আইইডিসিআরের গবেষণা মতে, ওই অঞ্চলের খালের পানিতে ডায়রিয়ার জীবাণু বিদ্যমান। এছাড়া বরিশালের কীর্তনখোলা নদীর পানি শরবতসহ নানান কাজে ব্যবহার করা হয়, এটাও জীবাণুযুক্ত।সূত্র:যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

বরিশালে করোনার চেয়েও ভয়াবহ রুপ নিচ্ছে ডায়রিয়া

শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে