বরিশালে কর্মহীন মানুষদের সাড়ে ৪ লাখ টাকা অর্থ সহায়তায় জেলা প্রশাসন
মো: জিহাদ রানাঃ করোনা ভাইরাসের করুণ সময়ে ক্রমেই আরো বিপদগ্রস্থ হয়ে পড়েছে সাধারন মানুষ। সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো বেশি বিপদে রয়েছে। কেননা তারা কারো কাছে মুখফুটে কিছু চাইতে পারছেনা। করোনা দূর্যোগের স্বিকার এসব কর্মহীন মানুষের প্রতি সহযোগীতা অব্যহত রেখেছেন বরিশালের জনপ্রিয় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
গতকাল (৭ মে) বৃহস্পতিবার সকালে সমাজকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে ৬৮ জন কর্মহীন দুস্থ মানুষদের মাঝে সাড়ে ৪ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষেআয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সমাজকল্যাণ পরিসদের এমন উদ্যোগে অনুপ্রানিত সাধারন মানুষ।












