বরিশালে নার্সদের ভুল ইনজেকশনে প্রাণ গেল দুই বৃদ্ধার, তিন সদস্যের কমিটি গঠন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে নার্সদের ভুল ইনজেকশনে প্রাণ গেল দুই বৃদ্ধার, তিন সদস্যের কমিটি গঠন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১৫, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে নার্সদের ভুল ইনজেকশনে প্রাণ গেল দুই বৃদ্ধার, তিন সদস্যের কমিটি গঠন

৪৬৭

অনলাইন ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নার্সদের ভুল ইনজেকশন প্রয়োগে দুই বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রবিবার (১৫ মার্চ) সকালে হাসপাতালের মহিলা নাক, কান, গলা (ইএনটি) বিভাগে এই ঘটনা ঘটে। একই দিন ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল প্রশাসন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সকালে ওয়ার্ডে ভর্তিকৃত রোগী হেলেনা (৪৮) ও শেফালিকে (৭০) ভুল ইনজেকশন প্রয়োগ করেন দুই নার্স। এতে উভয়ে তাৎক্ষণিকভাবে মারা যান। অভিযুক্তরা হলেন সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হালদার ও হেলেন অধিকারী।

এদিকে ঘটনা তদন্তে গঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে নাক, কান, গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে। আর আবাসিক সার্জন (নাক, কান, গলা) ডা. আল মামুন খানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির আরেক সদস্য হলেন উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ শাহানাজ পারভীন।

হাসপাতাল পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে সঠিকতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হল। কমিটিকে আগামী এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে

দৈনিক বরিশাল ২৪

বরিশালে নার্সদের ভুল ইনজেকশনে প্রাণ গেল দুই বৃদ্ধার, তিন সদস্যের কমিটি গঠন

রবিবার, মার্চ ১৫, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ
৪৬৭

অনলাইন ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নার্সদের ভুল ইনজেকশন প্রয়োগে দুই বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রবিবার (১৫ মার্চ) সকালে হাসপাতালের মহিলা নাক, কান, গলা (ইএনটি) বিভাগে এই ঘটনা ঘটে। একই দিন ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল প্রশাসন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সকালে ওয়ার্ডে ভর্তিকৃত রোগী হেলেনা (৪৮) ও শেফালিকে (৭০) ভুল ইনজেকশন প্রয়োগ করেন দুই নার্স। এতে উভয়ে তাৎক্ষণিকভাবে মারা যান। অভিযুক্তরা হলেন সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হালদার ও হেলেন অধিকারী।

এদিকে ঘটনা তদন্তে গঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে নাক, কান, গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে। আর আবাসিক সার্জন (নাক, কান, গলা) ডা. আল মামুন খানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির আরেক সদস্য হলেন উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ শাহানাজ পারভীন।

হাসপাতাল পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে সঠিকতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হল। কমিটিকে আগামী এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে