বরিশালের মেহেন্দিগঞ্জে দুস্থদের সাড়ে ১১ লাখ টাকা সুদমুক্ত ঋণ সহায়তা
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার মেহেন্দিগঞ্জে উপজেলায় এসিড দগ্ধ ও শারীরিক প্রতিবন্ধী এরকমক পাঁচ ব্যক্তিকে ক্ষুদ্র ঋণ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
সমাজসেবা অধিদপ্তরের আওতায় সুদমুক্ত ঋণ হিসেবে প্রত্যেককে ২০ হাজার টাকার করে এক লাখ টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব পিজুস চন্দ্র দে।
১০ জুন বুধবার সকাল ১০টায় ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্টানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্টানে গ্রামীণ অসহায় দুস্থ মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে মাতৃকেন্দ্র ক্ষুদ্র ঋণ হিসাবে বিভিন্ন উপকারভোগীর মাঝে মোট ১০,৫০,০০০ (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বিতরণ করা হয়। করোনার এই দূর্যোগের সময় ১১,৫০,০০০ (এগারো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উপকারভোগী পরিবারগুলোর মাঝে এক নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে।












