সজাগের উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সজাগের উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১৩, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
A- A A+ Print

সজাগের উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

৫৭৬

নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সজাগ সমাজ কল্যাণ সংস্থা, বরিশাল এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) চাঁদপাশা হাইস্কুল ও কলেজ এর হল রুমে আয়োজিত “পবিত্র মাহে রমজানের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি–২০২৬” এর মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ শহিদুল ইসলাম, সৈয়দ মোশাররফ হোসেন সহ প্রমূখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ তৌকির হৃদয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

সভাপতি তার বক্তব্যে বলেন, সজাগ সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবকল্যাণমূলক বিভিন্ন সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। বিশেষ করে মাহে রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই কর্মসূচি সংগঠনের একটি নিয়মিত উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় চাঁদপাশা, কাশিপুর, মাধবপাশা ও চরবাড়িয়া ইউনিয়নের প্রায় ১২০টি দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

সজাগের উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও