সৌদি প্রবাসী বরিশালের বাপ্পীর মৃত্যু, শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: সৌদি প্রবাসী বরিশালের মেহেদী হাসান বাপ্পী আর নেই। (ইন্না-লিল্লাহী ওইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ২ নভেম্বর সোমবার বাংলাদেশ সময় সকাল আটটায় সৌদির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের লাখুটিয়া গ্রামের আবদুর রব-এর পুত্র মেহেদী হাসান বাপ্পির অকাল প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছেনা স্বজন, বন্ধুমহল সহ এলাকাবাসী। প্রবাসে থাকা হাস্যজ্জল প্রাণপ্রিয় বন্ধুর মৃত্যর সংবাদ দিয়ে গভীর শোক প্রকাশ করছে একসময়ের সহপাঠীরা।
শোক প্রকাশ করেছেন দৈনিক বরিশাল২৪.কম-এর প্রধান উপদেষ্ঠা অধ্যক্ষ তাহমিনা আকতার, সম্পাদক শামীম আহমেদ, নির্বাহি-সম্পাদক মো: শহিদুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান।
এদিকে শোক ও দু:খ প্রকাশ করে ফেসবুকে স্টাটাস দিয়েছেন সাংবাদিক প্রিন্স তালুকদার, নাইমুল ইসলাম, ইকবাল মাহমুদ, মো: শামীমসহ আরো অনেকে।












