স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস ও গৌরবের স্মারক: ধর্ম উপদেষ্টা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস ও গৌরবের স্মারক: ধর্ম উপদেষ্টা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
A- A A+ Print

স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস ও গৌরবের স্মারক: ধর্ম উপদেষ্টা

৫৬

অনলাইন নিউজঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক।

বুধবার ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খতমে কুরআন, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে সশস্ত্রযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই ভূখণ্ড পেয়েছি। একটি স্বাধীন পতাকা, ভূখণ্ড ও রাষ্ট্র গঠন করতে পেরেছি। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হয়েছে। আমরা হাঁটি-হাঁটি পা-পা করে এ দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছি।

তিনি বলেন, আমাদের কিছু ভুল-ভ্রান্তি আছে, কিছু ত্রুটি-বিচ্যুতি আছে। তারপরও আমরা এই দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে একই সময়ে বহুদিন স্বাধীন হয়েছে, তারা বহুদূর এগিয়ে গেছে। আমরা সেই মাত্রায় ও আঙিকে এগোতে পারিনি। এতে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই এগিয়ে যেতে পারব, মাথা উঁচু করে দাঁড়াতে পারব।

ড. খালিদ বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় যারা দেশের সম্পদ লুট, নষ্ট ও পাচার করেছে তাদের প্রত্যাখ্যান করতে হবে। দেশকে উন্নত করতে আগামী দিনে সৎ ও ভালো মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে হবে।

বাংলাদেশকে অপরূপ সুন্দর হিসেবে অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের দেশের মতো সুন্দর দেশ, রৌদ্রোজ্বল আবহাওয়া, সূর্যের তাপ পৃথিবীর বহু দেশে নেই। পৃথিবীর কোনো কোনো দেশে প্রচণ্ড শীত, কোথাও প্রচণ্ড গরম আবার কোথাও প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের দেশের আবহাওয়া বৈচিত্র্যময়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত মিলে এদেশটি অপরূপ।

ড. খালিদ বলেন, এ দেশের মাটিও অত্যন্ত ঊর্বর। একটি গাছ রোপণের অল্প পরিচর্যা করলেই ফল পাওয়া যায়, ফুল ফোটে। তিনি দেশের উন্নয়নে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

এর আগে সকাল থেকে বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষার্থী খতমে কুরআনে অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুছ ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. হারুনূর রশীদ। সূত্রঃ দৈনিক যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস ও গৌরবের স্মারক: ধর্ম উপদেষ্টা

বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান