অবশেষে কমলো তেলের দাম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অবশেষে কমলো তেলের দাম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১১, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

অবশেষে কমলো তেলের দাম

২৮৩৮
অনলাইন নিউজ: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী অবরোধ না করার হুঁশিয়ারি দেওয়ার পর তেলের বাজারে এই পতন দেখা যায়।মঙ্গলবার সাতসকালেই এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.০৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক নাইমেক্স লাইট সুইট ক্রুডের দাম ৬.১ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮৮.৯৬ ডলারে।

সোমবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের সংঘাতের আশঙ্কায় তেলের দাম প্রায় ১২০ ডলার পর্যন্ত উঠে গিয়েছিল। তবে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে—এমন ইঙ্গিত দেওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ‘এ পর্যন্ত যতটা আঘাত করেছে তার চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে’ জবাব দেবে।বিশ্লেষকেরা বলছেন, আপাতত তেলের দাম কমলেও বাজার এখনো অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিনিয়োগ প্রতিষ্ঠান ইন্টারক্যাপিটাল এনার্জির বিশ্লেষক আলবার্তো বেলোরিন বলেন, সংঘাত বাড়লে দাম আবার দ্রুত বাড়তে পারে, আর উত্তেজনা কমলে তা কমে আসবে।

তেলের দামের পতনের প্রভাব শেয়ারবাজারেও দেখা গেছে। মঙ্গলবার জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩.৩ শতাংশ বেড়েছে। হংকংয়ের হ্যাংসেং সূচক বেড়েছে ১.৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক বেড়েছে ৬.২ শতাংশ।

বিশ্ব জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ পথ হলো হরমুজ প্রণালি। এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়। ফলে এখানে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান দামের পতন সত্ত্বেও তেলের দাম এখনো সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। পরিস্থিতি আরও খারাপ হলে সরবরাহ ঝুঁকি বিবেচনায় তেল পরিবহনে অতিরিক্ত খরচ আরোপ করা হতে পারে, যা আবারও দামের ওপর চাপ সৃষ্টি করবে।

এদিকে জ্বালানি সরবরাহ পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে গ্রুপ অব ৭, (জি৭) দেশগুলো। জি৭ নেতাদের সঙ্গে বৈঠকে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) বৈশ্বিক তেল মজুত ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে।

ব্রিটিশ অর্থমন্ত্রী রাচেল রিভস বলেছেন, মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা কমানো এবং ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি। প্রয়োজনে আইইএ সদস্য দেশগুলোর সম্মিলিত তেল মজুত বাজারে ছাড়ার উদ্যোগে যুক্তরাজ্য সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান।সূত্র: বিবিসি

দৈনিক বরিশাল ২৪

অবশেষে কমলো তেলের দাম

বুধবার, মার্চ ১১, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি