চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ নভেম্বর (শনিবার) প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার, সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমীন, সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব এবং জাতীয় জীবনে ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চা, জ্ঞানচর্চা ও সৃজনশীল মনন বিকাশের লক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, ইতিহাস সচেতনতা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
চাঁদপাশা হাইস্কুল ও কলেজ এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ইতিহাস ও ঐতিহাসিক দিবস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।












