‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৭, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’

৬৯

অনলাইন নিউজঃ যে জার্সি ছিল স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ, সেই আকাশি-সাদা জার্সিতে আজই শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে নীরবতা ভেঙে আবেগঘন বার্তা দিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার। বিদায়ের আগে মেসির কণ্ঠে কোনো আক্ষেপ নেই, বরং আছে তৃপ্তি, ‘আমি শান্তিতে বিদায় নিচ্ছি, কারণ আমি সবটুকু দিয়ে গেছি।’

বুধবারই আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি তাই হয়ে উঠছে শুধুই একটি ফুটবল ম্যাচের চেয়ে অনেক বেশি কিছু। এটি হতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে গৌরবময় এক যুগের আবেগঘন সমাপ্তি।

ম্যাচের কয়েক ঘণ্টা আগে এক ভিডিও বার্তায় আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, ‘সময়টা এসে গেছে। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদের খুব মিস করব।’

আকাশি-সাদা জার্সিতে মেসির পথচলা শুরু হয়েছিল ২১ বছর আগে। সেই পথ কখনো ছিল হতাশায় ভরা, কখনো তীব্র সমালোচনায়; আবার শেষ পর্যন্ত সেটিই পরিণত হয়েছে ইতিহাসের অন্যতম সেরা আন্তর্জাতিক ক্যারিয়ারে।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি, অ্যাসিস্ট ৬৬টি। তিনিই আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা, সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলার।

একসময় যে মেসিকে জাতীয় দলের ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল, সেই মেসিই শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বহু প্রতীক্ষিত বিশ্বকাপ। তাই এই বিদায় কেবল একজন ফুটবলারের বিদায় নয়; এটি আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে সফল ও আবেগঘন এক যুগের পর্দা নামার মুহূর্ত।

মনুমেন্টালের গ্যালারিতে আজ থাকবে উৎসব, থাকবে অশ্রু, থাকবে অসংখ্য স্মৃতি। আর মাঠে যখন শেষবারের মতো আকাশি-সাদা জার্সি গায়ে দাঁড়াবেন মেসি, তখন হয়তো কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের মনে একই কথা ঘুরবে, ‘ধন্যবাদ, লিও।’

মেসি নিজেই বলেছেন, তিনি শান্তিতে বিদায় নিচ্ছেন। কারণ এই জার্সির জন্য তিনি দিয়েছেন তার সবটুকু। এখন বাকি শুধু শেষবারের মতো সেই জার্সি পরে মাঠে নামা, আর প্রিয় দেশের কাছ থেকে শেষ বিদায় নেওয়া।

দৈনিক বরিশাল ২৪

‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’

বুধবার, অক্টোবর ৭, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ