অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২১, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন

২২৬

তাহমিনা আকতার, বিশেষ প্রতিনিধিঃ কর্মের সন্ধানে চট্টগ্রামে এসে অনেকেই তাঁদের সন্তানদের সঠিকভাবে পড়াশুনা করাতে সক্ষম হচ্ছে না। আবার অনেকে চাকরি সহ নানা কারনে আদরের ছোট্ট শিশুকে কাছে রাখতেও পারছেন না। ফলে আমাদের সমাজে অনেক শিশু অকালেই স্কুল জীবন থেকে ঝড়ে পড়ছে। শিক্ষা থেকে ঝড়ে পড়া প্রতিরোধে বরিশাল বিভাগীয় সমিতি- চট্টগ্রাম এর পক্ষ থেকে এরকম অসহায় নিঃস্ব পরিবারের সন্তানদের পড়াশুনা চালিয়ে যেতে সহযোগীতা করা হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব ও পতেঙ্গা ফুট ওয়ার প্রাইভেট লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ জাকির হোসেন।

২১ মার্চ  বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন অবস্থিত ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল এর একটি শিক্ষক প্রতিনিধি দলের সাথে এক সৌজন্য সাক্ষাৎ পরবর্তি  আলোচনা সভায় জনাব জাকির হোসেন বলেন, আমরা  প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে জীবনের সাথে যুদ্ধ করে চলেছি। এ ক্ষেত্রে আমাদের যাদের সামর্থ রয়েছে, প্রত্যেকেরই সমাজের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। বরিশাল বিভাগীয় সমিতির নেতৃবৃন্দ এখানে (চট্টগ্রামে) বসবাস করা অস্থায়ী বাসীন্ধাদের যে কোনো সুবিধা-অসুবিধায় পাশে থাকবে।

সভায় ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল এর ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফ, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক মাওলানা মোঃ এমদাদুল হোসেন, সহকারী শিক্ষিকা তামান্না আকতার, জান্নাতুল ফেরদৌস মুন্নী, সাদিয়া সুলতানা বৃষ্টি ও পাপিয়া আকতার উপস্থিত ছিলেন।

সভায় ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুলের পাঠদান পদ্ধতি সহ শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচানা করা হয়। বরিশালের পিরোজপুরের এই কৃতিসন্তান মোঃ জাকির হোসেন ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুলের গঠিত “মানবিক কাজে অংশগ্রহণ” তহবিলে নগদ দশ হাজার টাকার অনুদান ও উপস্থিত শিক্ষকবৃন্দকে উপহার প্রদান করেন।

এর আগে বরিশাল বিভাগীয় সমিতি-চট্টগ্রাম এর কেন্দ্রীয় কমিটির ২০২৪-২০২৫ বার্ষিক সাধারণ সভায় কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল এর পক্ষ থেকে মোঃ জাকির হোসেনকে ফুলের শুভেচ্ছা ও সম্মানা স্মারক প্রদান করা হয়।

দৈনিক বরিশাল ২৪

অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন

বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড