সিরিজ জয় বাংলাদেশের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সিরিজ জয় বাংলাদেশের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২০, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
A- A A+ Print

সিরিজ জয় বাংলাদেশের

১৫৩৯

অনলাইন নিউজঃ সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে  সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পুরো ম্যাচে ব্যাট ও গ্লাভস হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন লিটন দাস। অন্যদিকে দুই টেস্ট জুড়েই ধারাবাহিক ব্যাটিংয়ের স্বীকৃতিস্বরূপ সিরিজসেরারপুরস্কার উঠেছে মুশফিকুর রহিমের হাতে।

প্রথম টেস্টে রান না পাওয়া লিটন দাসের ওপর একটা অদৃশ্য চাপ ছিল। সিলেটের প্রথম ইনিংসে দল যখন মাত্র ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে, তখন ক্রিজে আসেন তিনি। এরপর টেল-এন্ডারদের নিয়ে লড়াই করে ১৫৯ বলে ১৬টি চার ও ২টি ছক্কায় খেলেন ১২৬ রানের ইনিংস। তার এই সেঞ্চুরিতেই ম্যাচে ফেরে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও দলের বিপর্যয়ে ৯২ বলে ৬৯ রানের আরেকটি ইনিংস খেলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ১৯৫ রান করার পাশাপাশি উইকেটের পেছনে গ্লাভস হাতে ৪টি চমৎকার ক্যাচ নেন লিটন।

পুরস্কার নেওয়ার পর নিজের ইনিংসটি নিয়ে লিটন বলেন, ‘গত দুই ইনিংসে আমি কোনো রান পাইনি, তাই যখন উইকেটে গিয়েছিলাম তখন কোনো চাপ ছিল না। কিন্তু হুট করেই কিছু উইকেট পড়ে গেল এবং আমি কিছুটা দ্বিধায় পড়ে গিয়েছিলাম যে এখন কী করা উচিত। তখন আমি অধিনায়কের সাথে কথা বলি এবং ও আমাকে পজিটিভ ক্রিকেট খেলার পরামর্শ দেয়। তাই আমি কেবল নিজের শক্তির ওপর ভরসা রাখার চেষ্টা করেছি। দুই-তিনটি চার মারার পর আমার মনে হলো এটা টেস্ট ক্রিকেট, তাই আমার কিছুটা সময় নেওয়া উচিত। তাছাড়া আকাশে বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, তাই ভাবলাম আমি যদি অন্তত ১০ থেকে ১৫ ওভার ব্যাটিং করে যেতে পারি, তবে ম্যাচের চিত্রটাই বদলে যাবে।’

টেল-এন্ডারদের নিয়ে ব্যাটিং প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি সিঙ্গেলস না নিয়ে ডট বল খেলে স্ট্রাইক নিজের কাছে রাখছিলাম, যেন টেল-এন্ডাররা সুরক্ষিত থাকে। অন্য প্রান্তের ব্যাটাররা যতক্ষণ নিরাপদে থাকবে, আমিও ততক্ষণ নিরাপদ, এটাই ছিল ভাবনা।’

এটি ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি কি না এমন প্রশ্নে লিটনের উত্তর, ‘সম্ভবত। লেজের সারির ব্যাটারদের সাথে ব্যাটিং করা সহজ নয়, কারণ সব ফিল্ডার তখন বাউন্ডারি লাইনের বাইরে থাকে। তাছাড়া প্রথম দিনের উইকেটটা সহজ ছিল না এবং আউটফিল্ডও বেশ ধীরগতির ছিল।’

মিরপুর টেস্টে ফিফটি করার পর সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৩৩ বলে ১৩৭ রানের রেকর্ড গড়া এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এই ইনিংসের পথেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এছাড়াও মুমিনুলকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ (১৪টি) সেঞ্চুরির মালিক হন। দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে ২৫৩ রান করে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে সিরিজসেরার পুরস্কার জিতেন তিনি।

পুরস্কার হাতে উচ্ছ্বসিত মুশফিক নিজের চেয়ে সতীর্থ লিটনের সেঞ্চুরিকেই এগিয়ে রাখলেন। তিনি বলেন, ‘এই পুরস্কার অনেক বড় প্রাপ্তি, তবে কৃতিত্ব পুরো দলের। সততার সাথে বললে, প্রথম ইনিংসে লিটনের সেঞ্চুরিটা ছিল অসাধারণ। ওটাই আমাদের ম্যাচে টিকিয়ে রেখেছিল এবং ড্রেসিংরুমের আবহ বদলে দিয়েছিল। আমরা সবাই তার জন্য লড়তে চেয়েছিলাম।’

ক্যারিয়ারের শেষ সময়েও এমন ক্ষুধার্ত থাকার রহস্য জানিয়ে মুশফিক বলেন, ‘সত্যি বলতে, আমি এখনো সুস্থ আছি এবং নিজের দেশের হয়ে খেলছি এটাই সবচেয়ে বড় ব্যাপার। কেউ চাইলেই তো আর দেশের হয়ে খেলার সুযোগ সহজে পেয়ে যায় না। এটার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে এবং মাঝমাঠে সেই পরিশ্রমের প্রমাণ দিতে হবে। আমি এখন আমার জীবনটা ভীষণ উপভোগ করছি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

দৈনিক বরিশাল ২৪

সিরিজ জয় বাংলাদেশের

বুধবার, মে ২০, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে