ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৬, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক

২০৮৫

অনলাইন নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইন বিল এলাকায় ভারতের পুনর্ভবা নদী থেকে নেমে আসা পানিতে হাজার হাজার বিঘা বোরো ধান তলিয়ে গেছে। ধান কাটা, পরিবহন ও বাড়তি খরচের চাপে বিপাকে পড়েছেন কৃষকেরা। স্থানীয় বাসিন্দারা ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করলেও কৃষি বিভাগ বলছে, ক্ষতির পরিমাণ তুলনামূলক কম।

গতকাল মঙ্গলবার বিলকুজাইন এলাকায় গিয়ে দেখা যায়, পানিবন্দী জমি থেকে ধান তুলতে নৌকা না পেয়ে অনেক কৃষক মোটা পলিথিন দিয়ে অস্থায়ী নৌকা বানিয়ে ধান পার করছেন। কৃষক তরিকুল ইসলামের ২০ বিঘা জমির মধ্যে অধিকাংশই পানিতে তলিয়ে গেছে। পাঁচ বিঘা নিজের, বাকিটা বর্গা নেওয়া। ছয় বিঘার ধান কাটতে পারলেও শ্রমিকসংকটে বাকিটা কাটতে পারেননি।

তরিকুল ইসলাম বলেন, ‘এই দুর্দনে দিনে হাজার টাকা মজুরিতেও ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধান বয়ে নিয়ে যাওয়ার জন্য নৌকাও পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে পলিথিনের নৌকা বানিয়ে ধান লিয়া যাছি। নদীর ওপারে গিয়া ট্রাক্টরে কইর্যা বাড়িতে লিয়া যাব। খরচও পড়বে অনেক বেশি। খরচ তো উঠবেই না। ক্ষতির হিসাব এখনো বুঝতি পারছি না। ধারদেনা করে আবাদ কইরাছিলাম। মাথায় আমার বাজ পড়ার মতো অবস্থা।’

ধরা গলায় কৃষক তরিকুল বলেন, ‘তিন-চার বচ্ছর আগেও এ রকমভাবে ধান ডুইবাছিল। ওই ক্ষতি এখুনো পোষাইতে পারিনি। আবারও ডুবনু। এই ডাহি (সংকট) আর ভাল্লাগে না। মনে হোইছে সব ছাইড়্যা পালিয়্যা যায়। দুই লাখ টাকা লোন লিয়া আবাদ কইরাছি। ধান তুইল্যা শোধ করা কথা। এখুন তো নিজের খাবার সমান জুটবে না। লোন কী দিয়া শোধ করব? কৃষি পেশা ছাইড়্যা পালিয়্যা যাওয়া ছাড়া উপায় নাই দেখছি না।’

ধান কাটতে গিয়ে দুর্ভোগের কথা জানিয়েছেন শ্রমিকেরাও। দান্দিপুর গ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রতন তিগগ্যা জানান, চার দিন কোমরপানিতে দাঁড়িয়ে জোঁকের কামড় সহ্য করে কাজ করেও কাঙ্ক্ষিত মজুরি না পাওয়ায় তাঁরা কাজ ছেড়ে দিয়েছেন।

স্থানীয় লোকজনের উদ্যোগে নদীর পানি ঠেকাতে তিন দিন ধরে মাটির বাঁধ নির্মাণ করা হলেও তা ভেঙে আরও নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে নদীর এপারের জমিও ডুবে যেতে শুরু করেছে।

কৃষকেরা জানান, দুই-এক বছর পরপর ভারত থেকে নেমে আসা পানিতে একই দুর্ভোগ তৈরি হয়। নদীর নাব্যতা সংকট, খননের অভাব ও সেতু না থাকায় ক্ষতি আরও বাড়ছে। তাঁদের ভাষ্য, একটি সেতু হলে দ্রুত ধান সরানো যেত, আর নদী খনন হলে জলাবদ্ধতাও কমত।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সুমন আলী প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে এটি পুনর্ভবার উপনদী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিদর্শনে এসেছি। এখানে নদী খনন দরকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানাব।’

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানালেন, বিলকুজাইন ও সিংগাবাদ পাথার মিলিয়ে কয়েক হাজার বিঘা জমির ধান ঝুঁকিতে পড়েছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন বলেন, এলাকায় ২০৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, এর মধ্যে ৬০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষ্য, সাত দিন আগে পানি আসায় অনেক কৃষক ধান কাটার পর্যাপ্ত সময় পাননি।

স্থানীয় কৃষকেরা বলছেন, ২০১৭, ২০২২, ২০২৪ ও ২০২৬ সালে একইভাবে ভারতীয় পানির ঢলে হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে তাঁদের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু সরকার বিষয়টিতে নজর দিচ্ছে না।

দৈনিক বরিশাল ২৪

ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক

বুধবার, মে ৬, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড