ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৬, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

৪৮

অনলাইন নিউজঃ শুরুতেই গোল হজম করলেও প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে জার্মানিকে হারিয়ে দিল ইকুয়েডর। একইসঙ্গে তারা পেয়ে গেল নকআউটের টিকিট। আর দুর্দান্ত এই সাফল্যের পর দেশের মানুষকে এক দিন সরকারি ছুটি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।

নিউ জার্সি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। ২০০৬ সালের পর এবারই প্রথম গ্রুপপর্ব পেরোতে পারল না। আর এই টুর্নামেন্টে বিশ্বকাপজয়ী কোনো দলের বিপক্ষে তারা পেল প্রথম জয়।

বিশ্বকাপে এমন সাফল্যের পর দলের খেলোয়াড় ও কোচিং স্টাফকে প্রশংসায় ভাসিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শুক্রবার সরকারি ছুটির ঘোষণাও দিয়েছেন তিনি।

“খেলোয়াড় এবং কোচকে ধন্যবাদ, যারা সব সমালোচনা, অপমান এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়াতে পেরেছেন এবং পুরো দেশে এই বিশাল আনন্দ বয়ে এনেছেন। আগামীকাল ছুটি! দীর্ঘজীবী হোক ইকুয়েডর।”

ইতিহাসগড়া ম্যাচে দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে পিছিয়ে পড়েছিল ইকুয়েডর। তবে নবম মিনিটে নিলসন আঙ্গুলো গোল করে দলকে সমতায় ফেরান। আর ৭৭ মিনিটে গিয়ে গনজালো প্লাতার গোলে নিশ্চিত হয় জয়।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দল হয়ে পরের রাউন্ডে উঠেছে ইকুয়েডর। হারলেও ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে জার্মানি। তাদের পয়েন্ট ৬। অন্য ম্যাচে কুরাসাওকে বিদায় করে সমান ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করেছে আইভরি কোস্ট।

দৈনিক বরিশাল ২৪

ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

শুক্রবার, জুন ২৬, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড