চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৭, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
A- A A+ Print

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬৭০

অনলাইন নিউজঃ বর্তমান সরকার ক্রীড়া উন্নয়ন এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার (২৭ এপ্রিল) বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে তিনি তিনি এ তথ্য জানান।

আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ প্রদানসহ ক্রীড়াবান্ধব বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসেবে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার পর মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে।

শরণখোলা উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত তৃতীয় পর্যায়ে জমি অধিগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
১৬৭০

অনলাইন নিউজঃ বর্তমান সরকার ক্রীড়া উন্নয়ন এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার (২৭ এপ্রিল) বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে তিনি তিনি এ তথ্য জানান।

আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ প্রদানসহ ক্রীড়াবান্ধব বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসেবে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার পর মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে।

শরণখোলা উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত তৃতীয় পর্যায়ে জমি অধিগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড