বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’
সোহেল আহমেদ, বিশেষ প্রতিবেদকঃ শেখ সোলায়মান শখ করেই বাঁশি বাজাতেন। কোনো ধরণের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের একক প্রচেষ্টায় গ্রামের সুবজ প্রকৃতির মাঝে তার বাঁশির সুরে পাগল হবেন বিনোদনপ্রেমীরা। শেখ সোলায়মানের এক একটি সুর যেনো হ্রদয় ছুয়ে যায়। বিাঁশি বাজিয়ে নিজের ফেসবুকে পোষ্টের পর সারাদেশে তুমুল জনপ্রিয়তা লাভ করেন প্রতিভায় ভরা শেখ সোলায়মান।
বাঁশিওয়ালা শেখ সোলায়মান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমাদৃত এক নাম। বাঁশির পাশপাশি গানেও তিনি প্রতিভার সাক্ষর রেখেছেন। কভার গানে তুমুল জনপ্রিয় হলেও ইদানীং মন দিয়েছেন মৌলিক গানেও। মৌলিক গান সৃষ্টির ধারাবাহিকতায় এবার আসছে নতুন গান।
‘ মানব জীবন’ শিরোনামের গানটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ হবে বলে জানিয়েছেন শিল্পী নিজেই। গানটি লিখেছেন ও সুর করেছেন খ্যাতনামা সাংবাদিক সাইফুল শাহীন। সঙ্গীতায়োজনে এআর রানা।
ইতোমধ্যে তৈরি হয়েছে নান্দনিক মিউজিক ভিডিও। টাঙ্গাইলের যমুনা তীর, হেমনগর জমিদারবাড়ি, নবগ্রাম এবং পার্শ্ববর্তী নানান লোকেশনে চিত্রায়িত এই মিউজিক ভিডিওতে লোকজ গানের কথা ও সুরের পাশপাশি অপরূপ বাংলাদেশ দেখার সুযোগও থাকছে।
দেশি বিদেশি বিভিন্ন অডিও প্লাটফর্মে শ্রোতারা গানটি শুনতে পাবেন, মিউজিক ভিডিও প্রকাশ পাবে শেখ সোলায়মানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
তবে এরই মধ্যে গানের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সারা ফেলেছে বলে জানা গেছে। গানটি রিলিজ হলে ব্যাপক দর্শকপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।












